এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ধামইরহাটে পেটে জোড়া লাগানো অবস্থায় যমজ শিশুর জন্ম

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

    ধামইরহাটে পেটে জোড়া লাগানো অবস্থায় যমজ শিশুর জন্ম

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

    নওগাঁর ধামইরহাটে পেটে জোড়া লাগানো অবস্থায় যমজ শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে পাশের উপজেলার নজিপুর নিউ পপুলার ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়।

    জোড়া লাগা যমজ মেয়ে নবজাতকের মায়ের নাম তৃষ্ণা বাসকে। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু (টিএনটি) গ্রামের পল্লব মার্ডির স্ত্রী। তার অস্ত্রোপচার করেন ক্লিনিকটির চিকিৎসক স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সুরভি সরকার।

    তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে পল্লব মার্ডি তার স্ত্রী তৃষ্ণাকে ক্লিনিকে ভর্তি করান। শুক্রবার দুপুর ১২টায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা দুটি কন্যাশিশু জন্ম দেন তৃষ্ণা বাসকে। ওই যমজ শিশু ও তাদের মা সুস্থ আছেন। নজিপুরে জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসার ব্যবস্থা নেই বলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…