এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মালয়েশিয়া

    স্বাস্থ্যকেন্দ্রের আড়ালে অনৈতিক কার্যকলাপ, আটক ২ শতাধিক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

    স্বাস্থ্যকেন্দ্রের আড়ালে অনৈতিক কার্যকলাপ, আটক ২ শতাধিক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
    সংগৃহীত ছবি

    মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি স্বাস্থ্য কেন্দ্রের আড়ালে অনৈতিক যৌন কার্যকলাপ পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে ২০৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন সরকারি কর্মচারী এবং ২৪

    কুয়ালালামপুর পুলিশের ডেপুটি চিফ দাতুক মহম্মদ আজানি ওমর বলেন, রয়্যাল মালয়েশিয়ান পুলিশের কেএল স্ট্রাইক ফোর্স, ফেডারেল টেরিটরি ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট এবং কুয়ালালামপুর সিটি হলের যৌথ অভিযানে শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় এ অভিযান পরিচালিত হয়। দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণের পর এই পদক্ষেপ নেয়া হয়।

    আটকদের মধ্যে ২০১ জন ছিলেন ভিজিটর এবং ৭ জন কর্মী। তাদের বয়স ১৯ থেকে ৬০ বছরের মধ্যে। ভবনটির বিভিন্ন কক্ষ থেকে কনডমসহ অনৈতিক কার্যকলাপে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, দুইতলা বিশিষ্ট প্রতিষ্ঠানটি ৮ থেকে ১০ মাস ধরে চালু ছিল। সপ্তাহের দিন সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা এবং সপ্তাহান্তে বিকেল ৩টা থেকে ১১টা পর্যন্ত এটি খোলা থাকত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গ্রাহকদের মাধ্যমেই কেন্দ্রটির প্রচার চালানো হতো। প্রতিবার প্রবেশের জন্য নেয়া হতো ৩৫ রিঙ্গিত, আর নতুন গ্রাহকদের সদস্যপদ কার্ডের আগে রেজিস্ট্রেশন ফি দিতে হতো ১০ রিঙ্গিত।

    আটক ব্যক্তিদের স্ক্রিনিং ও জিজ্ঞাসাবাদের জন্য ড্যাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দফতরে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ৩৭৭বি অনুযায়ী তদন্ত চলছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…