এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

    উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে মিলন চন্দ্র নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা এলাকায় এই ঘটনা ঘটে। মিলন চন্দ্র ওই এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আর্জু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন শিশুটির পরিবারের লোকজন। তখন সবার অগোচরে বাড়ির টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে পড়ে যায় শিশুটি। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক সময় গর্ত থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…