এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি বিএনপির অনুরোধ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

    হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি বিএনপির অনুরোধ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে। এই ভিড়ের কারণে তার চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছে দলীয় কর্তৃপক্ষ। এ জন্য নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিএনপি।

    শনিবার (২৯ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন সেখানে ভিড় করছেন, যা দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফল। তবে এই ভিড়ের কারণে দেশনেত্রীসহ হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হচ্ছে।’

    ‘এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ সব শুভাকাঙ্ক্ষীকে এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…