এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাউফলে কৃষকের ২০ হাজার তরমুজ চারা বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

    বাউফলে কৃষকের ২০ হাজার তরমুজ চারা বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় জাহাঙ্গীর বয়াতি (৬০) নামে এক কৃষকের ২০ হাজার তরমুজ চারা বিনষ্ট করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা কৃষকের এক ব্যারেল (২০০ লিটার) ডিজেল নিয়ে যায়।

    শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের চরমমিনপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক জাহাঙ্গীর বয়াতি শনিবার বাউফল থানায় অভিযোগ দিলে পুলিশ সরজমিন তদন্ত করেন।

    জানা গেছে, কৃষক জাহাঙ্গীর বয়াতি শুক্রবার সন্ধা পর্যন্ত চাষীদের নিয়ে চারা পরিচর্যা করে বাড়ি চলে যান। শনিবার সকালে তরমুজ খেতে এসে দেখতে পান, রোপণের জন্য তিনি বিভিন্ন জাতের ২০ হাজার তরমুজ চারা করেছেন তা সবগুলো বিনষ্ট অবস্থায় পড়ে আছে। এমনকি সেচ যন্ত্র চালাবার জন্য ডিজেল রাখা ছিল সেই ব্যারেল নিয়ে গেছে।

    জাহাঙ্গীর বয়াতির অভিযোগ, তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি দোষীদের বিচার চান।

    বাউফল থানার ওসি (ভারপ্রাপ্ত ) আতিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…