এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পুলিশের বিশেষ অভিযানে নাটোরে গ্রেফতার ৪১

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

    পুলিশের বিশেষ অভিযানে নাটোরে গ্রেফতার ৪১

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

    নাটোরের দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে শনিবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় এই অভিযান চালানো হয়েছে।

    নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, অভিযানে সিংড়া উপজেলা থেকে বিভিন্ন মামলার সর্বমোট ২৬ জন জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও নলডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও চুরি মামলার ১৫ আসামিকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি একটি চাপাতি, চাকুসহ মাদক উদ্ধার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গানসহ আন্তঃজেলা ডাকাত শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…