এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কটিয়াদীতে হারভেস্টার মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    কটিয়াদীতে হারভেস্টার মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে ধান কাটার মেশিনের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের চর আলগী দক্ষিণ পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ সাজ্জাদ হোসেন সাজিব (৮) একই গ্রামের প্রবাসী মোঃ শাহজাহানের ছেলে।

    স্থানীয় লোকজন জানান, হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা দেখতে যায় সাজিব। মেশিনের পিছনে দাঁড়িয়ে সে ধান কাটা দেখছিলো। চালক আবুল কাসেম হাভেস্টার মেশিন পিছনে গিয়ার দিলে অসাবধানতার কারণে শিশুটি নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    কটিয়াদী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পূবেই শিশুরটির মৃত্যু হয়। তার মাথা ও পিঠে আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

    কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, ‘ঘটনাটি অবগত হয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…