এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    লিটনের ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

    লিটনের ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

    লিটন দাসের ফিফটিতে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ। ক্যারিয়ারের ১১৯তম ম্যাচে ১৬তম ফিফটি হাঁকালেন লিটন। ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক। তার ফিফটিতে ভর করে জয়ের পথে এগোচ্ছে দল।

    দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরলেন পারভেজ হোসেন ইমন। ১৭১ রানের টার্গেট তাড়ায় ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালান ইমন। ৯.৫ ওভারে দলীয় ৮৬ রানে সুইফ শটে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন ইমন। তার আগে ২৮ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন।

    এর আগে দলীয় ২৬ রানে রান আউট হয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬০ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন।

    এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

    শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড করে ১ উইকেটে ৭৫ রান।

    এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার।

    ২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন ওপেনার টিম ট্যাক্টর। ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রান করেন ওপেনার পল স্টার্লিং।

    বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…