এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ঝরল দুই প্রাণ’

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

    ‘হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ঝরল দুই প্রাণ’

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

    যশোরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

    শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের সদর উপজেলার চুড়ামনকাটির জগহাটি ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিশা গ্রামের তাহাজ্জেলের ছেলে ইব্রাহিম (৪০) ও মৃত আফিল উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৮)। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    জানা গেছে, ইব্রাহিম ও সেলিম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখার উদ্দেশ্যে মোটরসাইকেল (যশোর-ল ১২-৯৫৬৮) করে যাচ্ছিলেন। পথিমধ্যে জগহাটির জোড়াপোল ব্রিজের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৮২৯২) তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনায় তারা সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

    সংবাদ পেয়ে স্থানীয় সাজিয়ালী ক্যাম্প পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ৯টায় মরদেহ দুটি উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    চুড়ামনকাটির সাজিয়ালী ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখার পথে ইব্রাহিম ও সেলিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। চালক ও সহকারীরা পালিয়ে গেছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…