এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হেমন্তের সকালে কুয়াশার চাদরে মোড়ানো ফুলবাড়ীর জনপদ

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

    হেমন্তের সকালে কুয়াশার চাদরে মোড়ানো ফুলবাড়ীর জনপদ

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

    দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতের তীব্র বাড়ছে। ভোর থেকে শিশির ঝরা আর সকালে কুয়াশার চাদরে মোড়ানো গ্রামীণ আবহ। সূর্যের আলোক ছটা আর দুর্বাঘাসে জমাট বাঁধা মুক্ত দানা সিগ্ধ সকাল জানান দিচ্ছে হেমন্তকাল। এমন অপূর্ব দৃশ্য হিমালয়ের কাছাকাছি সীমান্তঘেষা ফুলবাড়ীর জনপদ।

    ভোর থেকে টুপটাপ শব্দে ঝরছে শিশির বিন্দু আর দুর্বাঘাসে ডগায় মুক্তো দানার মতো জ্বল জ্বল করছে শিশির। শিশির বিন্দু যেন প্রকৃতির জমিনে টিপ পরিয়ে দিয়েছে। ভোর থেকে সকাল কুয়াশার আবহের গ্রামাঞ্চলের পথ-ঘাট। পাখির কলকাকলী আর সোনা মাখা রোদ যেন বলে দিচ্ছে হেমন্তের বার্তা।

    হেমন্তের হাত ধরেই আসছে শীত। তাই প্রকৃতিতেও ফুটে উঠেছে নানা বৈচিত্র। নানা রঙের ফুলে ফুলে ভরে গেছে এক অপরূপ সৌন্দর্যে। হেমন্তের মাঝামাঝি সময়ে দিন যতই যাচ্ছে ততই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা শঙ্কায় পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে। তবুও ঘনকুয়াশার মাঝেও শীতের সকালে কৃষকরা ফসলের মাঠে মাঠে কর্ম ব্যস্ততায় পাড় করছেন। শীতে অসহায়, দুঃস্থ মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্যে প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয়দের।

    কুরুষাফেরুষা এলাকার কৃষক কবির হোসেন ও সাইদুল ইসলাম জানান, যতই শীত ও ঠান্ডার প্রকোপ বাড়ুক না কেন আমাদের কাজ করায় লাগবে। তবে দিন যতই যাচ্ছে ততই ঘনকুয়াশা ও ঠান্ডা বাড়ছে।

    এ প্রসঙ্গে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রবিবার (৩০ নভেম্বর) সকাল ৬ টায় কুড়িগ্রাম জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান গত দুই সপ্তাহ ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪, ১৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের পর ঘনকুয়াশা ও ঠান্ডার তীব্রতা বেড়ে যাবে বলে জানান এ কর্মকর্তা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…