এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম

    চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম
    সভাপতি মারুফ সরোয়ার বাবু, সাধারণ সম্পাদক মানি খন্দকার

    চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ টি পদে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।

    এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানি খন্দকার।

    এ ছাড়া কমিটিতে অন্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ও হারুনর-রশীদ, কোষাধ্যক্ষ এস এম এ হাশেমী, গ্রন্থাগার সম্পাদক রুবিনা পারভিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান এবং কার্যকারী সদস্য ইকরামুল হক, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, তানভীর আহমেদ শাওন, শরীফুল ইসলাম ও রাগিব আহসান। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক শহিদুল হক।

    ঘোষিত ফলাফল সুত্রে জানা গেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদে ২৯ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) নির্বাচিত হয়েছেন।

    জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…