এইমাত্র
  • আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
  • রোকেয়া দিবস আজ
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালিয়াকৈরে সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

    কালিয়াকৈরে সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৬ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘সফিপুর বাজারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…