এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম

    দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম
    ছবি: সংগৃহীত

    বিশ্ব বাজারের পর দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (২৯ নভেম্বর) ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার (৩০ নভেম্বর) থেকে সমন্বয় করা এই দাম কার্যকর হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা (যা শনিবার ছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা)।

    এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা টাকা (যা শনিবার ছিল ১ লাখ ৯৮ হাজার ৬৯৬), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা (যা শনিবার ছিল ১ লাখ ৭০ হাজার ৩১৭ টাকা), এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা (যা শনিবার ছিল ১ লাখ ৪১ হাজার ৬৪৭ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

    বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…