এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম

    খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম

    খুলনায় আদালত চত্বরে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

    রবিবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- হাসিব (৪১) ও রাজন (৪০)। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়।

    খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের ওপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। এ সময় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

    এদিকে, এ ঘটনার কারণে পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবীরা। ঘটনাস্থল পরিদর্শনে আসছেন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…