এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম

    চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম

    পাবনার চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের শাহ আলমের ছেলে।

    জানা গেছে, রোববার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সীদের সাথে খেলাধূলা করছিল রাব্বি। এ সময় রাস্তার অপরপ্রান্তে দৌড়ে যাওয়ার সময় জগন্নাথপুর থেকে পাবনাগামী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়া একটা দ্রুত গতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। পরে ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

    ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আালম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রাকটি জব্দ এবং এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…