এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে অস্ত্র-মাদকসহ কুখ্যাত লিটন গাজী আটক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

    যশোরে অস্ত্র-মাদকসহ কুখ্যাত লিটন গাজী আটক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

    যশোরে ৫ বিদেশী পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ১০ ম্যাগজিন ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ কুখ্যাত লিটন গাজী আটক হয়েছে।


    রোববার (৩০ নভেম্বর) ভোরে ডিবি পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাকে আটক করে। লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।

    জানা গেছে, লিটন গাজী একজন কুখ্যাত সন্ত্রাসী। নানা অপরাধের পাশাপাশি তিনি অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত। দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের কাছে মোটা অংকের টাকার বিনিময়ে অস্ত্র বিক্রি করে আসছিলেন লিটন। ব্যবসায় সহযোগিতার জন্য এলাকায় তার নেতৃত্বে কিশোর গ্যাং গড়ে উঠেছে। ডিবি পুলিশ লিটনকে অস্ত্র ও মাদকসহ আটকের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

    যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে আটকের পর শয়নকক্ষ থেকে ৫ টি বিদেশী পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ১০ টি ম্যাগজিন ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। লিটন গাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…