এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আইপিএল থেকে অবসরের ঘোষণা রাসেলের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

    আইপিএল থেকে অবসরের ঘোষণা রাসেলের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

    আইপিএলের মাঠে আর দেখা যাবে না আন্দ্রে রাসেলকে। কেকেআরের বেগুনি-সোনালি জার্সিতে তার বিশাল সব ছক্কা, শেষ ওভারের ঝড়, কিংবা ব্যাটিংয়ে নামলে প্রতিপক্ষ বোলারদের আতঙ্ক—সবই এখন স্মৃতির অ্যালবামে। তবে খেলোয়াড় হিসেবে আর না থাকলেও কোলকাতা নাইট রাইরার্ডের কোচিং স্টাফ প্যানেলে থাকবেন এই ক্যারিবিয়।

    রোববার (৩০ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় রাসেল জানালেন নিজের সিদ্ধান্ত। বার্তাটা যেন বিদায়ের সঙ্গে মিশে থাকা কৃতজ্ঞতার দীর্ঘশ্বাস, ‘আইপিএলে আর খেলব না। ১২ বছরে বহু স্মৃতি জমে আছে। কেকেআর পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।’

    ২০১২ সালে দিল্লির হয়ে আইপিএলে পা রাখা রাসেল নিজেকে খুঁজে পেয়েছিলেন কলকাতাতেই। চোটের কারণে প্রথম দুই মৌসুমে অনেকটাই উপেক্ষিত ছিলেন তিনি। এরপর ২০১৪ সালে কেকেআরে যোগ দিয়ে নিজের জাত চেনান তিনি। কেকেআরের দুই শিরোপাযাত্রায় তার ব্যাট-গোলার মতোই ছুটেছিল দলের ভাগ্যও।

    গত মৌসুমে ফর্মে না থাকায় এবারে কেকেআরের রিটেনশন তালিকায় জায়গা হয়নি তার। অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো সবশেষবারের মতোই দেখা হয়ে গেছে রাসেল-কেকেআর সম্পর্কের। কিন্তু শেষমেশ সেটিই পরিণত হলো নতুন অধ্যায়ে। খেলোয়াড় রাসেল সরে গেলেন, জায়গা করে নিলেন মেন্টর রাসেল।

    আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর যে মানুষটি ভেবেছিলেন হয়তো আর আলোয় আসবেন না, সেই রাসেল এখন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ, বিদায় বলেও তিনি আসলে ফিরছেন, নিজেদের ঘরেই।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…