এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    কথা বলতে পারলেও সংকট কাটেনি খালেদা জিয়ার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

    কথা বলতে পারলেও সংকট কাটেনি খালেদা জিয়ার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
    ছবি: সংগৃহীত

    ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কথা বলতে পারলেও সংকট কাটেনি তার।

    সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে প্রতিদিনের মতো রবিবার (৩০ নভেম্বর) সকালেও হাসপাতালের সামনে আসেন নেতাকর্মীরা। তাদের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া।

    এর আগে, শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ড সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    তিনি জানান, তিন দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর।

    রাতেই বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবেই সবার আগে আসবে।

    চিকিৎসার খোঁজ খবর নিতে এসে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি।

    ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…