এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    সচিবালয়ে ফের আগুন, কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

    সচিবালয়ে ফের আগুন, কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
    সংগৃহীত ছবি

    রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন লাগার পর সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ম তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। দুপুর ২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

    তবে ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…