এইমাত্র
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিলবোর্ড-ব্যানার অপসারণের নির্দেশ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

    আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি পুরোনো মামলায় আলমগীর হোসেন (৫০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    রবিবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার গভীররাতে উপজেলার যোগিবরাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার আলমগীর হোসেন উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামের লখাই শেখের ছেলে। তিনি পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

    আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে ও বিএনপির সমর্থক লাভলু সর্দার। এ ছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বকুল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, 'একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।'

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…