এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লামায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

    লামায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

    বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মো. সাহাব উদ্দিন (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

    রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার সময় সড়কের ইয়াংছা সেলিম চৌধুরী মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাহাব উদ্দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বড়পাড়ার বাসিন্দা মো. কাদের হোসেনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে জমিতে চাষ দেওয়ার জন্য চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকা থেকে ট্রাক্টর নিয়ে লামা উপজেলায় যাচ্ছিলেন চালক মো. রহিম ও গাড়ি মালিকের ছেলে সাহাব উদ্দিন। গাড়িটি সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সাহাব উদ্দিন ও মো. রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ট্রাক্টর চালক মো. রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

    একই সময় ছিটকে পড়ে মোটর সাইকেল চালকসহ তিন জন আহত হন। আহতরা হলেন, নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর। তাাদেরকে ইয়াংছা বাজারের একটি ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…