এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    আইন-আদালত

    নারী ফুটবলারদের বেতনবৈষম্য কেন অবৈধ নয়— জানতে চেয়ে রুল জারি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম

    নারী ফুটবলারদের বেতনবৈষম্য কেন অবৈধ নয়— জানতে চেয়ে রুল জারি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
    ছবি: সংগৃহীত

    পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    আজ রবিবার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

    এর আগে, নারী ফুটবলারদের বেতন ভাতার বৈষম্য চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান।

    আইনজীবীরা বলেন, পুরুষ ফুটবলার বছরে ৫০ থেকে ৬০ লাখ স্যালারি পান। অথচ নারী ফুটবলার পান বছরে ৬ থেকে ৭ লাখ টাকা। তাও নারী ফুটবলারদের নিয়মিত স্যালারি দেয়া হয় না। নেই কোনো আবাসন সুবিধা। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সেই টাকা এখনও দেয়া হয়নি বলেও জানান তারা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…