এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আফ্রিদিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোহিতের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

    আফ্রিদিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোহিতের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

    ওয়ানডে ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড গড়েছেন তিনি।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (রোববার) সিরিজের প্রথম ম্যাচে ৫১ বলে ৫৭ রানের এক ঝকঝকে ইনিংস খেলেছেন এই ওপেনার। এই ইনিংসে ৩টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। আর এতেই পেছনে ফেলেছেন আফ্রিদিকে।

    ১৫তম ওভারে প্রেনেলান সুবরায়েনের বিরুদ্ধে টানা দুটি ছয় মেরে আফ্রিদির পাশে বসেন রোহিত। পরে মার্কো জানসেনকে ফাইন লেগ দিয়ে পুল শটে বল সীমানা ছাড়া করে রেকর্ড গড়েন তিনি। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সর্বোচ্চ ছক্কার মালিক হলেন ভারতীয় ওপেনার।

    ২৭৭ ম্যাচ খেলে ৩৫২ ছয় মেরেছেন রোহিত। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কায় দুইয়ে নামলেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে ২০৫ ও ৮৮ ছয় তার, সব মিলিয়ে ৬৪২টি।

    টনি ডি জর্জি ডিপ স্কয়ার লেগে রোহিতের ক্যাচ ছাড়েন। তারপরই প্রথম বাউন্ডারি মারেন তিনি। বিরাট কোহলির সঙ্গে ১০৯ বলে ১৩৬ রান যোগ করেন তিনি। ৪৭ বলে এই ব্যাটার টানা তৃতীয় ও ৬০তম ওয়ানডে হাফ সেঞ্চুরি করেছেন। ৫ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৫৭ রান করেন রোহিত।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…