এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বিপিএলে দল পাননি মুশফিক-মাহমুদউল্লাহ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

    বিপিএলে দল পাননি মুশফিক-মাহমুদউল্লাহ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে দেশের দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি। দেশের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথম রাউন্ডেই অবিক্রিত থেকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

    রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বিপিএল নিলামের ‘বি’ ক্যাটাগরিতে মাহমুদউল্লাহ রিয়াদের নাম ওঠে। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা থেকে বিড শুরু হলেও ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই বিড করতে রাজি হয়নি। একই পরিস্থিতির শিকার হয়েছেন মুশফিকুর রহিমও। দীর্ঘদিনের অভিজ্ঞতা, বড় ম্যাচে পারফর্ম করার ইতিহাস কোনোটিই এবার দলগুলোর মন গলাতে পারেনি।

    এর আগে ‘এ’ ক্যাটাগরির নিলামে মোহাম্মদ নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেয় চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে টেনেছে রংপুর রাইডার্স। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই সিনিয়র তারকার অবিক্রিত থাকা।

    বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অবিক্রিত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে। তবে দ্বিতীয়বার তারা ‘সি’ ক্যাটাগরিতে নিলামে উঠবেন। সেক্ষেত্রে তাদের ভিত্তিমূল্যও কমে আসবে। সেটিই হয়তো মাহমুদউল্লাহ-মুশফিকের জন্য শেষ সুযোগ হতে পারে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…