এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    লাইফস্টাইল

    নতুন চিকিৎসা উদ্ভাবনে অন্ধত্ব নিরাময়ে নতুন আশার আলো

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

    নতুন চিকিৎসা উদ্ভাবনে অন্ধত্ব নিরাময়ে নতুন আশার আলো

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
    ছবি: সংগৃহীত

    রেটিনা পুনর্গঠনে যুগান্তকারী এক নতুন চিকিৎসা উদ্ভাবন করে বিজ্ঞানীরা খুলে দিয়েছেন অন্ধত্ব নিরাময়ের নতুন দুয়ার। পরীক্ষাগারে প্রাপ্ত ফলাফল জানাচ্ছে বিশেষ প্রোটিন পুনঃপ্রোগ্রামিং ভিত্তিক এই পদ্ধতি চোখের ভেতর সুপ্ত থাকা স্বাভাবিক পুনর্জন্মক্ষমতাকে জাগিয়ে তোলে। ফলে ক্ষতিগ্রস্ত রেটিনা নিজেই নিজেকে মেরামত করতে সক্ষম হয়।

    প্রচলিত চিকিৎসার মতো এখানে রেটিনা প্রতিস্থাপন বা জটিল অস্ত্রোপচারের প্রয়োজন নেই। বরং চোখের ভেতরের নির্দিষ্ট প্রোটিন সক্রিয় করেই রেটিনাকে পুনর্গঠনের পথে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। গবেষণায় দেখা গেছে, দৃষ্টিশক্তিহীন পরীক্ষামূলক মডেলগুলো আবার আলো, নড়াচড়া ও বিভিন্ন বস্তুর আকৃতি শনাক্ত করতে পারছে যা বিজ্ঞানীদের কাছে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

    গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন ছাড়াও আঘাত, সংক্রমণ বা রোগে সৃষ্ট যেকোনো রেটিনার ক্ষতি সারাতে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি মানবদেহের নিজস্ব প্রোটিন কাজে লাগিয়ে অন্যান্য অঙ্গ ও টিস্যু পুনর্গঠনেও নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে এটি।

    এখন প্রযুক্তিটি ক্লিনিক্যাল ট্রায়ালের পথে। সব পরীক্ষা সফলভাবে অতিক্রম করতে পারলে স্থায়ী অন্ধত্বও একসময় নিরাময়যোগ্য হয়ে উঠতে পারে বলে আশা করছেন গবেষকেরা। তাদের মতে, এটি শুধু গবেষণাক্ষেত্রে বড় সাফল্য নয় ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন বদলে দেওয়ার সক্ষমতা রাখে এই চিকিৎসা উদ্ভাবন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…