এইমাত্র
  • আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
  • রোকেয়া দিবস আজ
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    ‘বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা নির্ধারিত’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

    ‘বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা নির্ধারিত’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
    সংগৃহীত ছবি

    বিএনপির হাতেই শুধুমাত্র দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা নির্ধারিত। আমরা ভোটাধিকার নিয়ে এসেছি, এখন প্রয়োগের অপেক্ষায় দেশবাসী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

    রবিবার (৩০ নভেম্বর) পুরানা পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে এসব কথা বলেন তিনি।

    মির্জা আব্বাস বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আশ্বস্ত করতে চাই, খালেদা জিয়ার সকল সন্তানেরা দেশে আছেন। তারা তাদের মায়ের পাশে আছে।

    তিনি বলেন, দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ বেগম জিয়ার জন্য দোয়া করুন, হাসপাতালে ভিড় না করে। আমরা দেশনেত্রীকে আমাদের মাঝে ফেরত চাই, আল্লাহ নিশ্চয় মজলুমের কথা শুনে থাকেন।

    এর আগে খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে তবে কোনো প্রভু নাই। তৎকালীন সরকার তাকে মাইনাস টু ফর্মূলায় তাকে দেশের বাইরে পাঠাতে চাইলেও তিনি যাননি বলেও জানান তিনি।

    মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, জেলে থাকার সময় তাকে অপচিকিৎসা করা হয়েছে।

    শেখ হাসিনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, তিনি বলেছিলেন এক মিনিটের জন্যও শান্তিতে থাকতে দেবে না। তিনি দেশের মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…