এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    যশোর

    হাসপাতালের জরুরি বিভাগের সামনে পাওয়া লাশের বেওয়ারিশ দাফন

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

    হাসপাতালের জরুরি বিভাগের সামনে পাওয়া লাশের বেওয়ারিশ দাফন

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

    যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে ফেলে যাওয়া অজ্ঞাত যুবকের (৩৫) লাশের পরিচয় মেলেনি। ফলে রোববার আঞ্জুমান মফিদুল ইসলাম লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি।

    হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, ২৭ নভেম্বর জরুরি বিভাগের পকেট গেটের সামনে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে ছিল। রিকশা চালকসহ দুইজন সেখানে লাশটি ফেলে রেখে যায়। পরে অ্যাম্বুলেন্স চালক ও উপস্থিত লোকজন লাশটি উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। দায়িত্বরত ডাক্তার রাহুল কুমার ঘোষ লাশটি মর্গে পাঠিয়ে দেয়। মৃত যুবকের সমস্ত শরীর ভেজা। গায়ে একটি আকাশী রঙের টি-শার্ট ও পরণের লুঙি ছিল।

    যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসনাত জানান, লাশ উদ্ধারের রাতেই পিবিআই ফিঙ্গারপ্রিন্টের পরীক্ষা করে নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। ফলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।

    ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা। ময়নাতদন্ত রিপোর্টে হত্যাকান্ড আসলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…