এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কম্প্রেসারের বাতাস পায়ুপথে ঢুকে শ্রমিকের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম

    কম্প্রেসারের বাতাস পায়ুপথে ঢুকে শ্রমিকের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম

    গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলে একটি খাদ্য কারখানায় কাজের সময় সহকর্মীর পোশাক ভেদ করে কম্প্রেসারের বাতাস পায়ুপথে প্রবেশ করায় গোলাম রাব্বী (১৮) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সহকর্মী রবিন মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার (৩০ নভেম্বর) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিহত গোলাম রাব্বী ঢাকার তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার মো. মামুন মিয়ার ছেলে। গ্রেপ্তার রবিন মিয়া নেত্রকোণা জেলার বরকপন গ্রামের সবুজ মিয়ার ছেলে। দুজনেই টঙ্গী বিসিকের হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

    পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কারখানা চলমান অবস্থায় রবিন মিয়া এয়ার কম্প্রেসার দিয়ে বাতাস ছাড়ছিলেন। এ সময় অসাবধানতাবশত গোলাম রাব্বীর পরিহিত প্যান্ট ভেদ করে উচ্চচাপ বাতাস তার পায়ুপথে প্রবেশ করে। এতে গোলাম রাব্বী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। রোববার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রবিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

    কারখানার ম্যানেজার নুরুন্নবী তালুকদার আমাদের সময়কে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক হলেও সত্য।’

    ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।’

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…