এইমাত্র
  • গাজায় হামলা চলছেই, ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রাঙ্গামাটিতে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

    রাঙ্গামাটিতে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। রবিবার (৩০ নভেম্বর) রাত ৮ টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।

    পোস্টে তিনি লিখেন‎, “আমি বিপিন জ্যোতি চাকমা, প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি পার্বত্য জেলা। ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে আজ ৩০নভেম্বর ২৫ ইং তারিখ হতে দলীয় সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।’

    তবে এ প্রসঙ্গে জানতে বিপিন জ্যোতি চাকমার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। বিপিন জ্যোতি চাকমার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা, সমালোচনা শুরু হয়। অনেকে শুভ কামনা জানালেও কেউ কেউ সমালোচনা করছেন এই নেতার।

    নাম প্রকাশ না করার শর্তে এনসিপি জেলা সমন্বয়ক কমিটির এক নেতা বলেন, ‘আমিও বিষয়টি ফেসবুকে দেখেছি ,উনি পদত্যাগ পত্র পাঠাবেন কেন্দ্রীয় নেতাদের কাছে, সেটা গৃহিত হবে কী-না সেটা দেখার বিষয়।’

    উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরে রাঙামাটি জেলা এনসিপির ২৪ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…