এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    মেট্রোরেলের যাত্রী কমেছে ১০ শতাংশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

    মেট্রোরেলের যাত্রী কমেছে ১০ শতাংশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
    ছবি: সংগৃহীত

    মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

    আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি।

    ব্যবস্থাপনা পরিচালক জানান, আগে দৈনিক গড়ে ৪ লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন ৪ লাখের আশেপাশে রয়েছে।

    ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনও ক্ষতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল ২টা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসা বাড়িতেও এমন জিনিস পড়েছে।

    সেদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচলের বিষয়ে ফারুক আহমেদ বলেন, শুক্রবার ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। পাবলিক সেফটির জন্য লেট করছি। কারণ চাইলেই তো চালিয়ে দেয় যায় না পরীক্ষা নিরীক্ষা ছাড়া।

    তিনি আরও বলেন, প্রতিদিন আমরা পাবলিকব সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালায় সব কিছু চেক করার জন্য, কিন্তু সেদিন (২১ নভোবরের ভূমিকম্পের দিন) আমরা দুইটি সুইফার চালিয়েছে। যার কারণে লেট হয়েছে।

    এসময় তিনি সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠার বিষয়টি তুলে ধরে তিনি জানান, স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথায় থেকে এল সব দেখা যাবে। ফার্মগেট পার্ক মাঠ ৬৫ শতাংশ জনগণকে বুঝিয়ে দেয়া হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…