এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    আমার মাথায় কোনো সমস্যা নেই: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম

    আমার মাথায় কোনো সমস্যা নেই: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম
    সংগৃহীত ছবি

    নিজের মস্তিষ্কে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    রবিবার (৩০ নভেম্বর) তার এমআরআই পরীক্ষার ফলাফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠাট্টা করে এ কথা বলেন তিনি।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, এমআরআই'র রেজাল্ট পারফেক্ট এসেছে। এটা কিন্তু মস্তিষ্কের এমআরআই ছিল না। আমি শুধু একটা বুদ্ধিমত্তার পরীক্ষা করেছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি। যা অর্জনের সক্ষমতা আপনাদের নেই।

    উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।

    এর আগে, তার প্রথম মেয়াদে তাকে নিয়ে 'ফায়ার অ্যান্ড ফিউরি' নামে একটি বই প্রকাশ করেন মার্কিন সাংবাদিক মাইকেল উলফ। এরপরই নতুন করে বিতর্কের পালে হাওয়া লাগে। উলফ তার বইয়ে লেখেন, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে। তিনি ১০ মিনিটের মধ্যে একই কথা অন্তত তিনবার বলেন।

    অবশ্য হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তখন বলেছিলেন, বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য অত্যন্ত চমৎকার আছে। যদিও, পরবর্তীতে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, তবে ওই শারীরিক পরীক্ষার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক ফিটনেসের বিষয়টি রাখা হয়নি।

    এরপর কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জ্যাকসনকে একটি চিঠি লিখেন, যেখানে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, ৬৬ বছর কিংবা তার চেয়ে বয়স্ক রোগীর শারীরিক পরীক্ষার সময় মানসিক মূল্যায়ন করাও জরুরি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…