এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মেক্সিকোতে বারে বন্দুক হামলায় ৭ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

    মেক্সিকোতে বারে বন্দুক হামলায় ৭ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
    সংগৃহীত ছবি

    মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে বন্দুক হামলায় ৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৫ জনেরও বেশি।

    দৈনিক অবজারভার এক প্রতিবেদনে জানায়, দুটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা এবং তেপেখি শহরের হাসপাতালগুলোতে আরও তিনজনের মৃত্যু হয়।

    হামলার পরপরই ঘটনাস্থল থেকে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে অভিযান চালালেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

    হিদালগো কর্তৃপক্ষ জানিয়েছে, তুলা অঞ্চলটি জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেফতারের পর থেকে স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা এ হামলার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…