এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    নিলামের পরদিন পাকিস্তানি ক্রিকেটারকে কিনলো রাজশাহী

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

    নিলামের পরদিন পাকিস্তানি ক্রিকেটারকে কিনলো রাজশাহী

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

    বিপিএলের ১২তম আসরের খেলোয়াড়দের নিলাম থেকে তারুণ্য নির্ভর দল গঠন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের পরদিন এবার সরাসরি চুক্তিতে দলটি দলে টেনেছে পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন তালাতকে। নিলামের আগেই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছিল তারা।

    তালাতের নাম এই আসরের নিলামে তালিকায় ছিল না। পরে নিজেদের ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে তার সঙ্গে চুক্তির খবর জানায় রাজশাহী। এক স্ট্যাটাসে লিখেছে, ‘ডাইনামিক অলরাউন্ডার হুসাইন তালাতকে রাজশাহী ওয়ারিয়র্স পরিবারে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। চলুন একসঙ্গে মৌসুমটাকে স্মরণীয় করে তুলি।’

    ২০১৮ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তালাতের। এখন পর্যন্ত ২৩টি টি–টোয়েন্টি ও ১০টি ওয়ানডে খেলেছেন তিনি। দুই ফরম্যাট মিলিয়ে তার রান ৬৫২। পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১২৫.১৯।

    তালাতকে দলে নেওয়ার ফলে রাজশাহীর বিদেশি খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৪–এ। নিলাম থেকে আগেই পেসার জাহানদাদ খানকে ২০ হাজার ডলারে দলে নিয়েছে দলটি। আর সরাসরি চুক্তিতে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার দুশান হেমন্তকে।

    রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড

    স্থানীয়: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, রিপন মন্ডল, জিশান আলম, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকি, শাকির এইচ শুভ্র, মুশফিকুর রহিম ও মোহাম্মদ রুবেল।

    বিদেশি: সাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), দুশান হেমন্ত (শ্রীলঙ্কা), জাহানদাদ খান (পাকিস্তান) ও হুসাইন তালাত (পাকিস্তান)।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…