এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

    আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
    ছবি: সংগৃহীত

    নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান ভোটার নন। শুধু তারেক রহমান নয়, নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবেন। ইসি চাইলে তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন।

    সোমবার (১ ডিসেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব। আখতার আহমেদ বলেন, ‘আমার জানামতে তারেক রহমান ভোটার হননি। তবে কমিশন চাইলে হতে পারবেন।’

    তারেক রহমানের মতো তফসিল ঘোষণার পর যে কেউ ভোটার হতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কেউ হতে পারবেন, আপনি কেন তারেক রহমানের বিষয়ে বলছেন। আবেদন সাপেক্ষে হতে পারবেন। এ বিষয়ে কমিশনের আইনও আছে।’

    প্রসঙ্গত, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। এর পর থেকে তিনি সেখানেই আছেন।

    আজ ইসি সচিব বলেন, প্রবাসীদের ভোটার রেজিষ্ট্রেশন সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, বাবা–মায়ের নামসহ সাতটি বিষয় আপাতত সংশোধন করা যাবে না।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…