এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

    খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপরে বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলে মহানগর বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। এ সময় প্রধান অতিথি সরোয়ার বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মুক্তির আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী সব মানুষের জন্য আশার আলো। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।’

    তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত প্রয়োজন।’

    মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন শিকদার জিয়া, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…