এইমাত্র
  • কটিয়াদীতে নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার
  • গ্রেপ্তার ইউনুচের রিমান্ড চায় পুলিশ
  • ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    এবার বিসিবিকে বিজয়ের লিগ্যাল নোটিশ

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    এবার বিসিবিকে বিজয়ের লিগ্যাল নোটিশ

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    বিপিএলের এবারের নিলাম থেকে নাম বাদ পড়ায় বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার এনামুল হক বিজয়। তিনি অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত তার মান ক্ষুণ্ণ করেছে এবং এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

    গত আসরে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া বিজয়কে এবারের নিলামে রাখা হয়নি। মূলত ফিক্সিংয়ে সংশ্লিষ্টতার অভিযোগই এই ব্যবস্থার কারণ হিসেবে গণ্য করা হচ্ছে।

    তবে বিষয়টি মেনে নিতে নারাজ বিজয়। এর ধারাবাহিকতায় এবার পাঠালেন লিগ্যাল নোটিশ। এছাড়া ২ ডিসেম্বর তার আইনজীবী এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন বলেও জানিয়েছেন।

    বিজয় বলেন, 'বিসিবিতে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর। সেটার জন্যই আজ বিসিবিতে আসা। বিসিবি গ্রহণ করেছে। আমার আইনজীবীর নম্বর দেওয়া আছে, আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন। আশা করি কাল উনি একটা প্রেস ব্রিফিং দিবেন। যা বলার কাল আমার আইনজীবী বলবে। সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ।'

    বিজয় ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমানের মতো বেশ কয়েকজন ক্রিকেটারকে এবার নিলামে উঠতে দেওয়া হয়নি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…