এইমাত্র
  • ১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী
  • নারীবাদীদের ‘দুশ্চরিত্রা’ বলে গালি ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীর
  • মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
  • গাজায় হামলা চলছেই, ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    শ্রীলঙ্কায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

    শ্রীলঙ্কায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
    সংগৃহীত ছবি

    ঘূর্ণিঝড় ও বন্যার ফলে দুর্যোগকবলিত শ্রীলঙ্কার জনগণের জন্য আগামী ৩ ডিসেম্বর মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ সরকার।

    সোমবার (০১ ডিসেম্বর) সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানযোগে জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় সহায়তা পাঠানো হবে।

    এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এ উদ্দেশ্যে একযোগে কাজ করছে।

    প্রসঙ্গত, সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কায় এ বন্যায় ২০ হাজারের অধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

    এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে দেশটির সরকার।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…