এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা মাদক কারবারি আটক

    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

    বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা মাদক কারবারি আটক

    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

    রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা ​পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোহরম আলী বিটু।

    সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করে বাঘাইছড়ি থানার পুলিশ।

    ​থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোঃ হুমায়ুন কবির এর সুনির্দিষ্ট নির্দেশনাক্রমে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চৌকস পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান (নিঃ)। তার সাথে সঙ্গীয় অফিসার ও ফোর্সেরা অভিযানে অংশ নেন।

    ​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহরম আলী বিটু ৭নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার ডেরায় হানা দেয় এবং হাতেনাতে তাকে আটক করে।

    ​আটককালে মোহরম আলী বিটুর কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    ​এসআই রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে। কারও ব্যক্তিগত পরিচয় না দেখে আমরা কঠোর হাতে মাদক কারবারিদের দমন করব।”

    ​আটককৃত মোহরম আলী বিটুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অনুযায়ী সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…