এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পটিয়ায় ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম

    পটিয়ায় ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম

    চট্টগ্রামের পটিয়ায় পৃথক তিনটি অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এসব অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    রোববার (৩০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মুজাফফরাবাদ কলেজের বিপরীত পাশে অভিযান চালিয়ে আব্দুল মাজেদ (৩৭)-কে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ০৭-এর বাসিন্দা এবং মৃত আবু বক্করের পুত্র।

    সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে একই মহাসড়কের কমল মুন্সিরহাট এলাকার মেম্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে তল্লাশি চালিয়ে মোহাম্মদ শাহ (৪০)-এর দেহ থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ০৭-এর বাসিন্দা ছিদ্দিক আহমদের পুত্র।

    একই দিন দুপুর ১২টার দিকে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক এলাকা থেকে মো. আতিকুর রহমান (৫১)-কে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আকতার মিয়ার পুত্র।

    গ্রেপ্তার তিন জনের বিরুদ্ধে ডিএনসি’র উপপরিদর্শক এ কে আজাদ উদ্দীন ও রূপন কান্তি পৃথক মামলা দায়ের করেন।

    ডিএনসি চট্টগ্রাম ‘খ’ সার্কেলের মুজাফফরাবাদ কার্যালয়ের ইনচার্জ উপপরিদর্শক এ কে আজাদ উদ্দীন বলেন, ‘মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…