এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে ড্রেজার পাহারাদার যুবক গুলিবিদ্ধ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম

    মুন্সিগঞ্জে ড্রেজার পাহারাদার যুবক গুলিবিদ্ধ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম

    মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে রাতে গুলিবিদ্ধ হয়ে রাজু বেপারী (২৫) নামের এক ড্রেজার পাহারাদার যুবক আহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় এ ঘটনা ঘটে। রাজু ব্যাপারী সদর উপজেলা মালির পাথর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, মালির পাথর বিএনপি অফিসের পেছনে ধলেশ্বরী নদীতে ড্রেজারে পাহারার দায়িত্ব পালন করছিলেন রাজু বেপারি। রাতের অন্ধকারে ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তি একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে ড্রেজারে এসে ব্যাটারি দাবি করে। রাজু ব্যাটারি দিতে অস্বীকৃতি জানালে তারা শর্টগান দিয়ে গুলি ছোড়ে। গুলির স্প্লিন্টারের আঘাতে তার মুখ, ডান হাত এবং পিঠের ডান পাশে গুরুতর জখম হয়।

    আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

    মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুষ্কৃতকারীরা ঘটনার পর পালিয়ে গেছে। নৌ পুলিশ তদন্ত শুরু করেছে। আমরাও বিষয়টি খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…