এইমাত্র
  • আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
  • রোকেয়া দিবস আজ
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    কৃষি ও প্রকৃতি

    নাগরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

    নাগরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

    টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

    কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো উফশী প্রণোদনায় ১,৩০০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি উফশী বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। বোরো হাইব্রিড প্রণোদনায় ৬০০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ প্রদান করা হয়েছে।

    দিনব্যাপী এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত হয়ে প্রণোদনা সামগ্রী গ্রহণ করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…