এইমাত্র
  • রোকেয়া দিবস আজ
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে টুকুর উদ্যোগে দোয়া মাহফিল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

    সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকুর উদ্যোগে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারোটিয়া গ্রামের ‘জামিয়া আল হেরা’ মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, 'বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক।'

    তিনি আরও বলেন, 'আমরা তার রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা।'

    দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…