এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন: মির্জা ফখরুল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

    তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন: মির্জা ফখরুল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
    সংগৃহীত ছবি

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম থাকলে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

    মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

    এর আগে, দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি ট্রাভেল পাসও চাননি। চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে এবং তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করা হবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…