এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লালমনিরহাট সদর- ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

    লালমনিরহাট সদর- ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

    দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট- সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের-এর নাম।

    মঙ্গলবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর -৩ আসনের পরিচালক হাফেজ শাহ আলম।

    তিনি জানান, দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, লালমনিরহাট সদর- ৩ আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনু্ষ্ঠিত সমাবেশে প্রার্থীর নাম ঘোষনা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালীম। এ্যাডভোকেট আবু তাহেরকে লালমনিরহাট-সদর -৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…