এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কক্সবাজারে মাছের প্রজেক্টে মিললো মালিকের মরদেহ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম

    কক্সবাজারে মাছের প্রজেক্টে মিললো মালিকের মরদেহ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পিএম

    কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় নিজ মালিকানাধীন মাছের প্রজেক্ট থেকে জাফর (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফরের মাছের প্রজেক্টে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিখোঁজের একদিন পর তার মরদেহ নিজ প্রজেক্ট থেকেই উদ্ধার হওয়ায় বিষয়টি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    তিনি ওই এলাকার হাজী সিকান্দরের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর জাফর সম্প্রতি দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন। তিনি নিজের জমি জমা দেখভাল ও মাছের প্রজেক্ট পরিচালনায় ব্যস্ত ছিলেন। প্রজেক্টের ভেতরই তিনি একটি ছোট ঘর তৈরি করে থাকতেন। মরদেহের পাশেই বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা গেছে। এতে এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

    উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ ‍উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ করছে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…