এইমাত্র
  • নরসিংদীতে জাল নোটসহ দুইজন আটক
  • কটিয়াদীতে নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার
  • গ্রেপ্তার ইউনুচের রিমান্ড চায় পুলিশ
  • ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আইন-আদালত

    টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

    টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

    আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ।

    আজ বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ এই অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। যেখানে প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জন। যার মধ্যে সাতজন পলাতক। আর গ্রেপ্তার আছেন ১০ সেনা সদস্য। যারা বিভিন্ন সময় র‍্যাবে কর্মরত ছিলেন।

    এ মামলার শুনানি ঘিরে ১০ সেনা সদস্যকে ট্রাইব্যুনালে হাজিরকে কেন্দ্র করে নিরাপত্তা জোর করা হয়েছে।

    অন্যদিকে জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আগামীকাল বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি হবে। রোববার অভিযোগ গঠনের শুনানি হবে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) তে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৩ আসামির।

    এদিকে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স হিসেবে জেড আই খান পান্নাকে তার ইচ্ছেতে নিয়োগ দেয়া হলেও পরে তিনি নাম প্রত্যাহার করে নেন।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ১৫ কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…