এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করল বিএসএফ

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

    গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করল বিএসএফ

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

    মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

    বুধবার (৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুশইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

    বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানা রেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন তারা। কারাবরণের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে।

    গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…