এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    এবার কমল স্বর্ণের দাম, কার্যকর আজ থেকে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

    এবার কমল স্বর্ণের দাম, কার্যকর আজ থেকে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

    গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    নতুন দাম আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

    সোনার নতুন দাম—

    ২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা

    ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা

    ১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা

    সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

    এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…