এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    হাসিনার কারণেই খালেদা জিয়ার অসুস্থতা: রিজভী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

    হাসিনার কারণেই খালেদা জিয়ার অসুস্থতা: রিজভী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
    সংগৃহীত ছবি

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বুধবার (০৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

    রুহুল কবির রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।

    কখনো কখনো অন্যায় আবদার তুলে দাবি করা হয়েছে, দেশের স্বার্থে বেগম জিয়া মেনে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।

    যারা হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে উল্লেখ করে রিজভী বলেন, জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারে দাবি তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই।

    এ সময় জনগণের কষ্ট হয় এমন কাজ সরকারকে না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে কাজ করুন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…