এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

    এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
    সংগৃহীত ছবি

    ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে আজ বুধবার সকাল থেকেই সাধারণ দিনের তুলনায় নিরাপত্তা আরও কঠোর দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

    দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে একটি প্লাটুন হাসপাতালের মূল ফটকে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন টহল দিচ্ছে আশপাশে।

    এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা ও দলীয় নেতা–কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড বসায়। তারপরও আজ সকাল থেকেই হাসপাতালের সামনে নানা এলাকা থেকে বিএনপির অনেক নেতা–কর্মী এসে জড়ো হয়েছেন। ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট এলাকায় তারা অবস্থান করছেন।

    হাসপাতালের সামনে উপস্থিত নেতা–কর্মীদের অনেকে জানান, ভিড় এড়ানোর জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ছিল। কিন্তু তাদের মন সায় দেয়নি। উদ্বেগ আর টানাপোড়েন সামলে তারা ছুটে এসেছেন হাসপাতালে।

    খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার পর গতকাল দুপুর ২টা ২০ মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেয়। এভারকেয়ার হাসপাতালের সামনে এখন পুলিশ, এসএসএফ ও বিজিবির যৌথ উপস্থিতিতে পুরো এলাকায় সতর্ক পরিবেশ বিরাজ করছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…